দোহাজারীতে হতদরিদ্র অসুস্থ রোগীদেরকে আর্থিক সহায়তা প্রদান করলেন হাজী জামাল উদ্দিন

অসহায় ও অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো সমাজসেবার অন্যতম মহৎ একটি কাজ। সেই মহৎ কাজটিই ধারাবাহিকভাবে করে চলেছেন দোহাজারী এলডিপির প্রয়াত সভাপতি হাজী ইউসুফ সওদাগরের সুযোগ্য সন্তান ও দোহাজারী পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক সমাজসেবক হাজী জামাল উদ্দিন সওদাগর।

তাঁর মরহুম পিতার নামে প্রতিষ্ঠা করা ‘হাজি ইউসুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন’ এর পক্ষে থেকে দোহাজারী পৌরসভার নয়টি ওয়ার্ডের হতদরিদ্র অসুস্থ রোগীদের তালিকা করে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা প্রদান করছেন তিনি। এরই অংশ হিসেবে গত বুধবার (২০ মে) বিকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামিজুরী এলাকার হতদরিদ্র ২০ জন অসুস্থ রোগীকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ফাউন্ডেশনের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ চাগাচরের বিচ্ছিন্ন অংশ শঙ্খ নদীর দক্ষিণকুল নতুন পাড়ার কিডনি রোগী দিনমজুর নুর মোহাম্মদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন জনাব জামাল উদ্দিন সওদাগর।

আর্থিক সহায়তা প্রদানকালে তার সাথে উপস্থিত ছিলেন- হাজি ইউছুফ সওদাগর স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম উদ্দিন চিশতী, পৌরসভা এলডিপির ছাত্র বিষয়ক সম্পাদক আবদুল করিম রানা, শওকত, মনজুর, আনসুর সহ এলাকার মুরুব্বিগণ।

আরও পড়ুন