শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫ ২৩ মে ২০২৬ শনিবার সকাল ৯.০০ টা থেকে বিকাল ৪.০০ টা বিরতিহীনভাবে আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে।
নির্বাচন সফল করার লক্ষ্যে ভেন্যুসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
নির্বাচনে অর্ডিনারী গ্রুপে ৪,০০১ জন, এসোসিয়েট গ্রুপে ২,৭৬৪ জন ভোটার ভোট প্রদান করবেন। অর্ডিনারী গ্রুপের ৩৮ জন প্রার্থী থেকে ১২ জন ও এসোসিয়েট গ্রুপের ১৫ জন প্রার্থী থেকে ৬ জন নির্বাচিত হবেন। ভোট প্রদানের নির্দেশনাবলী: মোবাইলসহ ভোট কেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ, ভোট কেন্দ্রে প্রবেশে চেম্বার প্রদত্ত ভোটার আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক, ছবির পাশে বৃত্তটি ভরাট করে অর্ডিনারী গ্রুপের ভোটার হলে ১২টি, এসোসিয়েট গ্রুপের ভোটার হলে ০৬টি ভোট প্রদান করবেন, কম/বেশী ভোট প্রদান করলে বাতিল বলে গণ্য হবে। কোন অবস্থায় ব্যালট পেপার ভাঁজ করা যাবে না।
শুক্রবার বিকালে চেম্বার প্রশাসক মোঃ মোতাহার হোসেন, চেম্বার নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনোয়ারা বেগমসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ভোট কেন্দ্র পরিদর্শন পূর্বক প্রতিটি কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন হয়েছে কিনা তা তদারকি করে সন্তোষ প্রকাশ করেছেন।