লোহাগাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চুনতী প্রবাসী ঐক্য পরিষদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শফিউল্লাহর পরিবারকে নগদ অর্থ সহয়তা দিল চুনতী ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ।

শনিবার (৪ অক্টোবর) রাতে চুনতীর রোসাইঙ্গা ঘোনায় এলাকায় পরিষদের সদস্যরা এ অর্থ প্রদান করেন।

চুনতী ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সংগঠন ২০২১ সাল থেকে এলাকার অসহায়, দুঃস্থ, দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সহযোগিতামূলক কাজ করে যাচ্ছে। আগামীতে এলাকার অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ।

এসময় সংগঠনের সেক্রেটারি নুরুল আলম, অর্থ সম্পাদক নওশাদ হোসেন, সহ-সেক্রেটারী মোক্তার হোসাইন, সাংগঠনিক সম্পাদক জানে আলম, ক্রীড়া সম্পাদক মীর কামাল, উপদেষ্টা মোহাম্মদ নুরুচ্ছাফা, উপদেষ্টা ফরিদুল আলম, আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন