দোহাজারীতে অসহায় কিডনি রোগীকে নগদ অর্থ প্রদান করলেন যুবদল নেতা সুমন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডস্থ চাগাচরের বিচ্ছিন্ন অংশ দক্ষিণ কুল নতুনপাড়া এলাকার মো. আয়ুব নুরের ছেলে কিডনি রোগী দিনমজুর নুর মোহাম্মদের সুচিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন দোহাজারী পৌরসভা যুবদল আহবায়ক মোহাম্মদ ইফতিয়ার উদ্দিন সুমন।

শুক্রবার বিকালে নুর মোহাম্মদের বাড়িতে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার হাতে নগদ অর্থ তুলে দেন তিনি। এছাড়া ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আবদুর রাজ্জাক, শাহজাহান, ফরিদুল ইসলাম, প্রবাসী জসিম উদ্দিন, সাংবাদিক এমএ হামিদ, জাবের বিন রহমান আরজু প্রমূখ

এসময় তিনি বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় একজন রোগীকে বাঁচানো সম্ভব। আমরা যদি একে অপরের দূর্যোগময় সময়ে এগিয়ে আসতে পারি তাহলে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। নুর মোহাম্মদের সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

আরও পড়ুন