আমজাদ হোসেন চৌধুরী চট্টগ্রাম চেম্বারের পরিচালক নির্বাচিত

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের দ্বি-বাষিক নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী।

শনিবার (২৩)মে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের অর্ডিনারী গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হন। আমজাদ হোসেন চৌধুরী ছাড়াও এই প্যানেলের সকল প্রার্থীই নির্বাচনে বিজয়ী হয়েছেন। নির্বাচনে চেম্বারের ১৮টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। টাউন ও ট্রেড অ্যাসোসিয়েশন শ্রেণির ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মোট ২৪টি পদই কার্যত ইউনাইটেড বিজনেস ফোরামের নিয়ন্ত্রণে যায়। এক যুগ পর চট্টগ্রাম চেম্বারের পরিচালকেরা সরাসরি ভোটে নির্বাচিত হলেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬ হাজার ৭শ ৮০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৭শ ২৫ জন, যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ। অর্ডিনারী গ্রুপে মোট ভোটার ছিলেন ৪ হাজার ১ জন। এ শ্রেণিতে ভোট পড়েছে ১ হাজার ৮শ ৪৩টি, যা শতকরা হিসেবে প্রায় ৪৬ শতাংশ। অন্যদিকে এসোসিয়েটস গ্রুপে ২ হাজার ৭শ ৬৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৮শ ৮২ জন, যা প্রায় ৩২ শতাংশ। নির্বাচনে মোট ১৭টি বুথে ভোট গ্রহণ করা হয়।

আমজাদ হোসেন চৌধুরী এর আগেও দুইবার চট্টগ্রাম চেম্বারের নির্বাচিত পরিচালক ছিলেন। চেম্বার ছাড়াও আমজাদ হোসেন চৌধুরী বিভিন্ন ট্রেডবডিতে সফলতা ও দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে আসছেন।

আরও পড়ুন