পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দু:স্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে দশ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল আটটা থেকে পৌরসভা কার্যালয়ে শুরু হয় চাল বিতরণ কার্যক্রম। দোহাজারী পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট তিন হাজার পঁচাশি জনকে দশ কেজি করে ভিজিএফ এর এই চাল দেওয়া হয়েছে।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা আনম ছালেহ্ উদ্দীন, পৌরসভা যুবদল আহবায়ক মোহাম্মদ ইফতিয়ার উদ্দিন সুমন, পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক আমির হোসেন, ইউনুছ রানা, দিল মোহাম্মদ, আলী আকবর, শাহজাহান, যুবদল নেতা ফরিদুল আলম, স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল আবেদীন সোহেল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, বাজার পরিদর্শক শাখাওয়াত হোসাইন মিন্টু, কর আদায়কারী তপন কুমার শর্মা, সহকারী কর আদায়কারী বেলাল হোসেন, তৌহিদুল ইসলাম মামুন, ওমর ফারুক রাশেদ সহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনের পর চাল বিতরণ শেষ করা পর্যন্ত নিজে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের তদারকি করেন সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. নাঈম উদ্দিন।