বৃক্ষরোপণ ও চর্চার মাধ্যমে বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে শিক্ষার্থীদের আন্তরিকভাবে কাজ করতে হবে, যার সোপান হতে পারে বিদ্যালয়। পাশপাশি স্বাস্থ্য সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছনতা, রক্তের গ্রুপ জানা থাকাও শিক্ষার্থীদের জন্য অতীব জরুরী। আজকের শিশুরা আগামীর ভবিষ্যত। শিক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ পরিবেশ ভাবনা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে লিও ক্লাবের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেছেন সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বন্ধন লায়ন্স ক্লাবের ডিরেক্টর লায়ন আমজাদ হোসেন চৌধুরী।
রোববার (৯ আগস্ট) সকালে সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে লায়ন আমজাদ হোসেন চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরিবেশের সুরক্ষায় সচেতন হতে হবে। তারা পরিবারে এবং ঘরের আশে পাশে গাছ রোপণের মধ্য দিয়ে সবুজ বিশ^ায়নে নিজেদের ভূমিকা রাখতে পারে। ব্লাড গ্রুপিং জানা থাকা যেকোন দুঃসময়ে সহায়ক একটি পদক্ষেপ হিসেবে প্রমাণিত। ব্লাড দেয়া এবং নেয়া উভয় ক্ষেত্রেই এই গ্রুপ জানা থাকা অত্যাবশ্যক। সামনের দিনে আরো বড় পরিসরে এই কার্যক্রম হাতে নেয়ার জন্য তিনি বন্ধন লিও ক্লাব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম, অভিভাবক সদস্য মোঃ ইলিয়াছ হোসেন, শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার, সাবেক কাউন্সিলর শামসুল আলম আজাদ, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ নাছির উদ্দিন, সীতাকুন্ড ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ আবীর, বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবু তাহের, প্রাক্তন সভাপতি মামুনুর রশিদ মামুন, লিও ক্লাব এডভাইজার মোঃ পারভেজ, সদস্য ইঞ্জিনিয়ার মোঃ শাহাদাত হোসেন, বন্ধন লিও ক্লাবের নুর মোহাম্মদ, মোহাম্মদ সজীব হোসেন, ফাহিম চৌধুরী, আরিয়া চৌধুরী, আহরাফ চৌধুরী, মেহরাজ হোসেন, মাহমুদুল হক কারিব, আজিজুর রহমান, মোহাম্মদ অয়ন, মোহাম্মদ রাহুল, আজমাইন কবির চৌধুরী, রবিউল হাছান, মোঃ সাকিব, শুভ নাথ।