চট্টগ্রাম চেম্বার: আমিরুল হক সভাপতি, আমজাদ সিনিয়র সহ-সভাপতি, স্বপন সহ-সভাপতি নির্বাচিত

চট্টগ্রাম তথা বাংলাদেশের ব্যবসায়ীদের সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনের পর সংগঠনটির শীর্ষ তিনটি পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের প্রধান মোহাম্মদ আমিরুল হক, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মশিউল আলম স্বপন।

সোমবার (২৫ মে) দুপুরে নগরের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত প্রেসিডিয়াম নির্বাচনে আনুষ্ঠানিকভাবে এই নেতৃত্ব নির্ধারণ করা হয়। ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের নবনির্বাচিত পরিচালকদের বৈঠকে মতামতের ভিত্তিতে চেম্বারের সাবেক সভাপতি ও প্যানেলের প্রধান উপদেষ্টা আমির হুমায়ুন চৌধুরী শীর্ষ তিন পদের নাম চূড়ান্ত করেন।

কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণার পর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে নির্বাচিত ২৪ পরিচালকের সাথে ইউনাইটেড বিজনেস ফোরাম প্যানেলের প্রধান উপদেষ্টা, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, এশিয়ান গ্রুপের কর্ণধার আব্দুস সালামসহ চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, ১৩ বছর পর অনুষ্ঠিত চেম্বারের এই নির্বাচন ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। এ ধারা অব্যাহত থাকলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম তথা সারাদেশের ব্যবসা বাণিজ্যে গতি সঞ্চার হবে। সকল ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক চেম্বার প্রতিষ্ঠাই নির্বাচিত নেতাদের প্রথম দায়িত্ব বলে জানানো হয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর গত ২৩ মে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে উৎসবমুখর পরিবেশে চিটাগাং চেম্বারের পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে মোট ভোটার ছিল ৬ হাজার ৭৬৫ জন।

নবনির্বাচিত সভাপতি আমিরুল হক বলেন, নিজেকে নেতা নয়, একজন দায়িত্বশীল ভাবতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি ব্যবসায়ীদের একজন প্রতিনিধিমাত্র। নির্বাচিত সকল পরিচালকদের নিয়ে ব্যবসায়ীদের আশা-আকাংখার প্রতিফলন ঘটাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করাই হবে আমাদের মূল দায়িত্ব। সর্বস্তরের ব্যবসায়ীদের সমস্যা-সম্ভাবনা এবং অগ্রযাত্রা অব্যাহত রেখে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারাটাই হবে আমাদের মূল লক্ষ্য

আরও পড়ুন