চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত রুবেল মজুমদার (৩৪)এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা। পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে গগোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল মজুমদার ১নং কধুরখীল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মজুমদার বাড়ির মৃত অমল মজুমদারের পুত্র।
অভিযান পরিচালনাকারী বোয়ালখালী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) নিংওয়াই মারমা জানান, রুবেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় (জিআর-১৪/২২) তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে সাজা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাফফর হোসেন বলেন, পরোয়ানাভুক্ত রুবেলকে গ্রেপ্তারের পর (বুধবার) আদালতে প্রেরণ করা হয়েছে।