জুলাইয়ের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: শাহজাহান চৌধুরী এমপি

চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

আলোচনা সভায় আলহাজ্ব শাহজাহান চৌধুরী এমপি বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে লোহাগাড়া-সাতকানিয়ায় বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্রশিবির নেতাকর্মীদের বিরুদ্ধে অগণিত মামলা, হামলা হয়েছে। এসব মামলা, হামলা করেও আওয়ামীলীগ রক্ষা পায়নি। শেষ পর্যন্ত আওয়ামীলীগ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়।

শাহজাহান চৌধুরী আরো বলেন, এখন দেশ গড়ার সময়। এজন্য জুলাইয়ের চেতনা ধারণ করে দলমত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় আধিপত্যবাদ বিরোধী শক্তি দেশের ক্ষতি করার জন্য সুযোগ পাবে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজীদ-বিন-আখন্দের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য সাজ্জাদুর রহমান, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
আব্দুল্লাহ আল ইফরান, এনপিপির উপজেলার প্রধান সমন্বয়কারী জহির উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কলাউজান ইউপি চেয়ারম্যান মোরশেদ আলম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ সালেহ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম চৌধুরী, সাবেক কলাউজান ইউপি চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইদ্রিস, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম শিকদার প্রমুখ।

এর আগে লোহাগাড়া সদর ইউনিয়নে দর্জিপাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে লোহাগাড়ার সন্তান শহীদ ইশমামের কবর জিয়ারত করছেন চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এসময় তিনি শহীদ ইশমামের পরিবারের খোঁজ খবর নেন।

আরও পড়ুন