আদর্শ যুবসমাজ গড়তে জামায়াত সচেষ্ট: ফরিদুল আলম

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতের “রান ফর হেলথ ৫কে” ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জুমাবার (২১ আগস্ট) সকালে উপজেলার চুনতি ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার প্রায় আড়াই শতাধিক যুবক, তরুণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আ ক ম ফরিদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের যুবকরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। যুবসমাজ যদি শিক্ষিত, দক্ষ, সৎ ও দায়িত্বশীল হয়—তাহলে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক দেশ গড়া সম্ভব। তাই দেশকে এগিয়ে নিতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আদর্শ ও সুস্থ যুব সমাজ গড়তে জামায়াত ইসলামী বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।”

চুনতি ইউনিয়ন জামায়াত ইসলামীর আমীর মুহাম্মদ সলিম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি আ ন ম নোমান, উপজেলা যুববিভাগের সভাপতি তৌহিদুল হক মিজবাহ, ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মাহবুবুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি রেজাউল বাহার রাজা, অধ্যক্ষ হাফেজ আবদুল আজিজ শোয়াইব, সমাজসেবক মুহাম্মদ নুরুচ্ছাফা, ইঞ্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন