চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিজয় মিছিল করেছে লোহাগাড়া উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে লোহাগাড়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লোহাগাড়া বটতলী মোটর স্টেশন থেকে শুরু হয় মিছিল। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে লোহাগাড়া থানা সংলগ্ন গ্রান্ড মাশাবী রেষ্টুরেন্টের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শ্রমিক দলের সভাপতি এস, এম জাকারিয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস, এম, ছলিম উদ্দিন খোকন চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহবায়ক এম, এ, রহিম, সাবেক যুগ্ম আহবায়ক এস, এম, আবু সাঈদ চৌধুরী টিটু, দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক জসিম উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হক, সাবেক যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, বাহাদুর চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির চৌধুরী জয়, যুবদল নেতা, মারুফ হোসাইন, নাজিম উদ্দিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক কোম্পানী, সিঃ সহ সভাপতি আলহাজ বেলাল কোম্পানী, যুবদল নেতা, নাছির উদ্দিন, নজরুল ইসলাম,হেলাল উদ্দিন,রাকিবুল ইসলাম বাচ্ছু, মঈনউদ্দিন ইমন, আরিফুল ইসলাম বাবর, মোঃ ইয়াসিন আরফাত, আবুল বশর, মোঃ ইলিয়াছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন,সাইমুন সেলিম,সদস্য ইকবাল বিন আবদুল আজিজ, হামিদ, মিজান, ইসমাইল, মিজানুর রহমান নিশান, শ্রমিক দল নেতা জসিম উদ্দিন, মোহাম্মদ আলম, জয়নাল আবেদীন, মোস্তাক আহমদ, জাহেদ, আবুল হাসেম, সাইফুল, মমতাজ, নাজিম উদ্দিন, মোহাম্মদ রাসেল, জাহাঙ্গীর, সোহেল, খোরশেদ। উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ এহেছান, মোঃ খোরশেদ, বাঃ আঃ কলেজ সদস্য সচিব মিনহাজ উদ্দিন ইমন, তানবীর ও তাহসিম প্রমুখ।
মিছিলে লোহাগাড়া সদর ইউনিয়ন, আমিরাবাদ ইউনিয়ন, আধুনগর ইউনিয়ন, চুনতি ইউনিয়ন, পদুয়া ইউনিয়ন, কলাউজান ইউনিয়ন ও চরম্বা ইউনিয়ন, বড়হাতিয়া ইউনিয়ন ও পুটিবিলা ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।