ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত কমিটির সংবর্ধনা ও মতবিনিময়

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদস্যদের বরণ এবং শিক্ষার মানোন্নয়নে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মো. ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই নবগঠিত ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মো. খালেদ রায়হান এবং অভিভাবক সদস্য মোহাম্মদ শহীদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়।

​সংবর্ধনা শেষে বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের পড়াশোনার মান আরও উন্নত ও যুগোপযোগী করা। পাবলিক পরীক্ষাসহ অভ্যন্তরীণ পরীক্ষাগুলোতে ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখা এবং বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা রক্ষা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন সাধনের ওপর আলোকপাত করা হয়।

​বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বাপ্পী শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত ও নবনির্বাচিত সভাপতি খালেদ রায়হান, অভিভাবক সদস্য শহীদুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়াসহ আরও অনেকে।

​সভায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের কল্যাণে দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন