মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের নতুন প্রশাসক 

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রনেতা মাহবুবের রহমান শামীম।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে তাঁকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাঁকে এই দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম ছাত্র জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চাকসু) এর এজিএস ছিলেন। পরবর্তীতে বিএনপির রাজনীতি যোগ দিয়ে তিনি বিভিন্ন কেন্দ্রীয় দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে পালন করেছেন। তারই ফলশ্রুতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়েছিলেন মাহবুবের রহমান শামীম।

জানতে চাইলে মাহবুবের রহমান শামীম বলেন, ‘আমাকে দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলা পরিষদের আওতাধীন এলাকায় উন্নয়নের জন্য কাজ করে যাব।’

আরও পড়ুন