লোহাগাড়ায় বড়হাতিয়া মনুফকির বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির বাজারে সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ও বড়হাতিয়া ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ারুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দেলোয়ার হোসাইন, সংগঠনের উপদেষ্টা ডা. এহেছান, সিনিয়র সহ-সভাপতি গিয়াস উদ্দিন, মুজিবুল হক, জিন্নাত আলী, মোহাম্মদ আবুল কালাম,শফিকুল হক, জাফর হোসেন ও হাবিবুর রহমান প্রমূখ।
সভায় বক্তরা সাম্প্রতিক সময়ে বড়হাতিয়া মনুফকির বাজারে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং একটি বাহিনীর চাঁদাবাজি থেকে ব্যবসায়ীদের রক্ষার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোদ জানান।