চট্টগ্রাম সমিতি-ঢাকার’র পক্ষ থেকে বোয়ালখালী উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(১৯ জুলাই) রবিবার বিকেলে বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন,বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদন্ডী, পূর্ব গোমদন্ডী এলাকায় বোয়ালখালী প্রেস ক্লাবের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোঃ তৌহদুর রহমান, এম. মনির চৌধুরী রানা,এম আর তাওহীদ , তাজুল মানিক, শাহেদ হোসেন ছোটন সহ বোয়ালখালী প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম বলেন,চট্টগ্রাম সমিতি-ঢাকার’র পক্ষ থেকে বোয়ালখালী উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় বন্যাকবলিত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকায় চট্টগ্রাম সমিতি-ঢাকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।