চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের কমিটি পুনর্গঠন উপলক্ষে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ১৭ আগস্ট দুপুরে রাঙ্গুনিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্স্য আবু বকর মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজলাস, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক মো. ইসমাঈল সিকদার, উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সাগর, পৌরসভা জিয়া মঞ্চের সদস্য সচিব মেহেদী হাসান টিপু, যুগ্ম আহবায়ক নুর হোসেন, ফজল হক, সদস্য ফারুক, উপজেলা জিয়া মঞ্চের সদস্য মোহাম্মদ জাফর, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সালাহউদ্দিন ননাই, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাহেদ, শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইদরিছ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি এডভোকেট মাসুদ করিম, সাধারণ সম্পাদক জামাল সিকদার, রাজানগর ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন নাজু প্রমুখ।