সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে ঢুকে পড়া একটি প্রাইভেটকারের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।

নিহত যুবকের নাম মাহবুবুল করিম আবরার (২৫)। তিনি লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের দক্ষিণ হরিণা নছু মৌলভী পাড়ার আবদুল জলিলের ছেলে এবং চট্টগ্রামে দীর্ঘদিন ধরে প্রিন্টিং ব্যবসার সাথে জড়িত ছিলেন।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ছোটদারোগার হাট এলাকার বিকেওয়াই জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর দিয়ে বিপরীতমুখী (ঢাকামুখী) লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকের আসনে থাকা আবরার মারা যান।

আরও পড়ুন