চন্দনাইশের খাঁনহাট বাজারে বিট পুলিশিং সভা

“বিট পুলিশিং বাড়ি বাড়ি- নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে চন্দনাইশের খাঁনহাট বাজারের ব‍্যবসায়ীদের সাথে চন্দনাইশ থানা বিট পুলিশিং এর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ এপ্রিল) বিকালে খাঁনহাটস্থ ওয়ান আজিজ সেন্টার প্রাঙ্গনে খাঁন হাট বাজার ব‍্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবু ছৈয়দ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন। পুলিশ উপপরিদর্শক মোহাম্মদ ইউনুচের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব‍্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক ফরিদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ব‍্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরাম সাধারণ সম্পাদক মোহাম্মদ কমরুদ্দিন, মোহাম্মদ জাহেদুল আলম, সমিতির উপদেষ্টা ও আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, যুগ্ম সম্পাদক এমএ হাশেম চৌধুরী, আব্দুর রহিম রনি, সাখাওয়াত হোসেন প্রমুখ। এ সময় সমিতির কার্যকরী কমিটির সদস‍্য ও সকল ব‍্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আনোয়ার হোসেন রোজা এবং ঈদ উপলক্ষে বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, মাদক সংক্রান্ত অপরাধ, ভেজাল মুক্ত খাবার, ইভটিজিং মুক্ত বাজার নিশ্চিতকরণ ও গরু চুরি রোধকল্পে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে তথ‍্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

আরও পড়ুন