চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলাধীন সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন চৌধুরী।
মঙ্গলবার (৪ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো: আবুল কাসেম স্বাক্ষরিত স্মারকঃ চশিবো/বিদ্যা/চট্ট: (সীতা:)/৯২৬/৯৮(অংশ-১)/১৪৪২ (৪) এর মাধ্যমে চার সদস্যের এই এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
কমিটির অন্যরা হলেন শিক্ষক প্রতিনিধি পারভীন আক্তার, অভিভাবক প্রতিনিধি মোঃ ইলিয়াছ হোসেন এবং পদাধিকারবলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দিদারুল আলম।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধান মালা- ২০২৪ অনুসারে ০৬ (ছয়) মাসের জন্য এই এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য আমজাদ হোসেন চৌধুরী ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তাছাড়া একজন ব্যবসায়ী হিসেবে অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন ট্রেড বডির নেতৃত্ব দিয়ে আসছেন।