সংবিধান সংশোধন নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: শাহজাহান চৌধুরী এমপি

সংবিধান সংশোধন নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে সারাদেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

তিনি শনিবার বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে লোহাগাড়া উপজেলা জামায়েত ইসলামী আয়োজিত গণমিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি আরো বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে; যার ফলাফল মোটেও ভালো হবে না। দেশে ঘুষ, দুর্নীতি বন্ধ করতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অথিতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত ইসলামী আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আমরা আশা করেছিলাম স্বৈরাচার বিদায়ের পর এদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু বিএনপি সরকার জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা শুরু করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন কর্মীও বেঁচে থাকতে জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ।

গণমিছিলটি উপজেলার গ্র্যান্ড মাসাবি রেস্টুরেন্ট চত্বর থেকে শুরু হয়ে বটতলী মোটর স্টেশনের বেষ্ট চৌধুরী প্লাজার সামনে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আ ন ম নোমানের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাতের নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম, আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসান, পদুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা খ ম আব্দুল হামিদ, কর্মপরিষদ সদস্য কাজী মাওলানা নুরুল আলম, লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আবছার, সাবেক ইউপি চেয়ারম্যান এম ডি জুনাইদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নেতা নুরুল ইসলাম সিকদার ও কাজী জসীমউদ্দীন প্রমূখ।

আরও পড়ুন