পূজা উদযাপন পরিষদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন শনিবার (১আগষ্ট) বিকেলে বোয়ালখালী উপজেলা সদরের অস্হায়ী কার্যলয়ে সম্পন্ন হয়েছে।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি স্বপন শীল।
শিক্ষক প্রলয় চৌধুরী ( মুক্তি)’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলার সদস্য সচিব সরোজ চৌধুরী, ঐক্য পরিষদ কধুরখীল শাখার সভাপতি পার্থ সারথী চৌধুরী, প্রসুন কুমার লালা, বিষ্ণুপদ শীল,বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু,ঐক্য পরিষদ বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক বিষু ঘোষ, বাগীশিক চট্রগ্রাম দক্ষিণ জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানু মজুমদার, যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক বিকাশ নাথ, বাগীশিক বোয়ালখালী উপজেলার হিসাব ও নিরিক্ষক বিষয়ক সম্পাদক সুজন দত্ত, সত্যজিৎ সরকার পিন্টু, বিপ্লব জলদাশ, লিটন চৌধুরী, রাজীব মল্লিক, প্রভাত শীল, সজল নাথ, সাধন শীল, সুব্রত চক্রবর্তী, নিলয় চৌধুরী, দুলাল নাথ, জয় দাশ, পিন্টু মল্লিক, জিকু শীল, পুলক নাথ, রুপন দেবনাথ, বাবুল শীল, টিটু নন্দী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন পার্থ সারথী চৌধুরী। রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সাবেক সভাপতি স্বপন শীল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্হিত সকলের সর্বসম্মতিক্রমে স্বপন শীল সভাপতি,সাধারণ সম্পাদক শিক্ষক প্রলয় চৌধুরী মুক্তি ও বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু অর্থ সম্পাদক নির্বাচিত হয়।