চট্টগ্রাম আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট শুভ উদ্বোধন 

চট্টগ্রাম আন্তঃ থানা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে  হয়েছে। সোমবার (৩০ মার্চ)  সকাল ১০ ঘটিকায় ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এস.এম ইভেন্টেস প্রতিনিধি মোহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে প্রধান অতিথি -চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান।

হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ গিয়াস উদ্দিন বেলুন উড়িয়ে চট্টগ্রাম আন্তঃ থানা ক্রিকেট উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের বিভাগীয় প্রধান আহসান লিটন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শারিরীক শিক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ শোয়াইব, ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য বিপ্লব দে পার্থ,সিরাজুল ইসলাম রাশেদ, মোহাম্মদ জামাল চৌধুরী, জহুরুল আলম জহুর, আবুল মনসুর, কাজী মোহাম্মদ মহসিন,ফিফা রেফারি জি এম চৌধুরী নয়ন,মোহাম্মদ নঈম উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, সরওয়ার জাহান পুতুল,মুকুল আনোয়ার,নুরুল আলম,ফুটবল কোচ মোহাম্মদ সেলিম, ওহিদুল আলম টিটু,শাহনেওয়াজ জাহান মুন্না, এস এম ইসফাক,জাওরানুল ইসলাম জুয়েল, এস এম ইরফান,মোহাম্মদ বাবর আলী, শাহাদাত হোসেন আরভি,কামাল জিয়া,মোহাম্মদ আলিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় চাঁদগাঁও থানা কে হারিয়ে পটিয়া মনসাঁ পাঁচ উইকেটে জয়লাভ করে।

আরও পড়ুন