নানা আয়োজনে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৬ শে মার্চ) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মিসেস কামরুন নাহার বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান এবং স্বাগত বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলগা সিটি কর্পোরেশন কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষক দের মধ্যে বক্তব্য রাখেন মিসেস রত্না চৌধুরী মোরশেদা বেগম আবুল খায়ের, নুরুল আলম আযাদ ফারজানা আফরোজ, গোলাম কিবরিয়া, ইব্রাহীম খলিল ও আজাদ হোসেন, বাবু মিল্টন দাশ প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের শিক্ষক মিসেস ঝুম্পা সরকার।

আলোচনা সভায় বক্তরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাদের একটা থেকে মাধ্যমে অর্জিত এ স্বাধীনতা হিংসা বিদ্বেষ বিভাজন ভুলে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ গঠনে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে কলেজের সাংস্কৃতিক ইউনিটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও পড়ুন