সড়ক দুর্ঘটনা রোধে বিআরটিএ চট্টগ্রাম কর্তৃক পেশাদার গাড়ি চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়নকালে এক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সড়ক দুর্ঘটনা রোধকল্প ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় চালক ও শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ রোধে সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক প্রতি সপ্তাহে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন কালে পেশাদার গাড়ি চালকদের বাধ্যতামূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে থাকে ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিআরটিএ এর সদর কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) মোছাম্মাৎ মমতাজ বেগম, চট্রগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জি:) মাসুদ আলম, চট্রগ্রাম মেট্রো পলিটন পুলিশের ডিসি রইস উদ্দিন, বিআরটিএ এর চট্রগ্রাম বিভাগের উপ-পরিচালক কে.এম. মাহবুব কবির, চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের শাহাজাদা মোঃ সামসুজ্জামান, চট্টগ্রাম জেলা সহকারী পরিচালক (ইঞ্জি:) উথোয়াইনু চৌধুরী, চট্রো মেট্রো-২ সার্কেল মোটরযান পরিদর্শক মেহেদী হাসান, চট্রগ্রাম জেলা সার্কেল মোটরযান পরিদর্শক মোঃ ইকবাল আহমদ, চট্রগ্রাম সার্কেল মোটরযান পরিদর্শক মো: আলাউদ্দিন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় শব্দদূষণের ক্ষতিকর বিষয় ও করনীয় ,নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকার, মোটরযান চলাচলের নিয়মাবলী, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, সিগন্যাল, সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় বিভিন্ন অপরাধ ও শাস্তিমূলক ব্যবস্থা, মোটরযানের বিভিন্ন যন্ত্রাংশ, চালকদের স্বাস্থ্যবিধি, শিষ্টাচার, নৈতিকতা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও উন্নত মানসিকতা গঠন, যাত্রী সাধারণের সাথে ভালো আচরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে এ সংক্রান্ত লিফলেট, ব্রোশিয়ার বিতরন করা হয়।
উল্লেখ্য, পেশাদার ড্রাইভারদের প্রশিক্ষণে অংশগ্রহণকারী ড্রাইভারদের প্রত্যেককে তিনশত টাকা সম্মানী এবং দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ প্রশিক্ষণে সর্বমোট ২৪৯ জন পেশাদার গাড়ি চালক প্রশিক্ষণ গ্রহণ করেন।