কুমিরা পন্থিশাহ মাদ্রাসায় বন্ধন লিও ক্লাবের খাবার বিতরণ

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর উদ্যোগে সীতাকুন্ড উপজেলার কুমিরার ঘোড়ামাড়ায় অবস্থিত হযরত পন্থিশাহ (রঃ) এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্যপ্রাক্তন সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ রবিউল হক এবং হযরত পন্থিশাহ (রঃ) এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মুহাম্মদ মোছলেহ উদ্দিন খাদেম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের সদস্য লিও ইরফান, লিও নুরুজ্জামান, লিও সাকিব এবং লিও আজিজ প্রমূখ।

এ সময় অতিথিবৃন্দ বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাড়িয়ে বন্ধন লায়ন্স ও লিও ক্লাব মহতী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ের মাধ্যমে তাদের সার্বিক অগ্রগতি ও উন্নতি নিশ্চিতে বন্ধন নানামুখী প্রকল্প হাতে নিবে বলে বক্তারা অভিমত দেন। সেই সাথে আগামীতে আরও বড়পরিসরে আয়োজন চালু রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুন