শাহেনশাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর পরিচালনাধীন সংগঠন তাজকিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং লিও ক্লাব অব চিটাগং বন্ধনের সহযোগিতায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন আজিমনগরে মাদ্রাসা-ই-গাউসুল আজম মাইজভাণ্ডারীতে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চক্ষু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে অনুষ্ঠিত উক্ত ক্যাম্পে প্রায় ছয় শতাধিক ছাত্র ছাত্রীকে সেবা প্রদান করা হয়।
উক্ত চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল ড. আবুল কালাম, তাজকিয়ার সভাপতি মোহাম্মদ রমিজ আলী, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ জিহাদ, জয়েন্ট সেক্রেটারি ইরফান হাসান, বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের, লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি আজমাইন আদিল চৌধুরী, প্রাক্তন সভাপতি নুর মোহাম্মদ, মোহাম্মদ সজিব হোসেন প্রমূখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীদের ব্লাড গ্রুপিং জানা অতীব জরুরী। সেই সাথে তাদের চোখের পরীক্ষা নীরিক্ষা করে সুস্থতা সম্পর্কে সম্যক ধারণা দেয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আগামীতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত উভয় সংগঠনের নেতৃবৃন্দরা।