পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে সিএমপির মতনিবিময় সভা অনুষ্ঠিত

সোমবার (১৭ আগষ্ট) দামপাড়াস্থ পুলিশ লাইন্সে অবস্থিত সিএমপির সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

এসময় তিনি পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদ্‌যাপন শান্তিপূর্ণ ও নিরাপদ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াসহ সিএমপির অন্যান্য ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন, র‍্যাব, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াসা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও এ সময় পবিত্র মিলাদুন্নবী (স) উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে আসন্ন ঈদ-ই-মিলাদুন্নবী (স.) অনুষ্ঠানের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও পড়ুন