চট্টগ্রামের লোহাগাড়ায় মাদকবিরোধী এবং যুবকদের স্বাস্থ্যসচেতনতার লক্ষ্যে ম্যারাথন দৌঁড় সম্পন্ন হয়েছে। জুমাবার সকালে উপজেলার কলাউজান ইউনিয়ন জামায়াত ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এ ম্যারাথন দৌঁড়ের আয়োজন করা হয়।
কলাউজান ইউনিয়নের শতাধিক যুবক এ ম্যারাথন দৌঁড়ে অংশগ্রহণ করেন। দৌঁড় শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং দক্ষিণ জেলা যুব বিভাগের প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহাম্মদ এহছান উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি শফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নোমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি তৌহিদুল হক মিসবাহ, কলাউজান ইউনিয়ন জামায়াতের ডাঃ সিদ্দিক আহমদ, তারেক বিন কবির, ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক তানজিম আহমদ ফাহাদ, সাংস্কৃতিক সম্পাদক হাদিসুর রহমান মিসবাহ ও ওয়ার্ড সভাপতি মাস্টার আব্দুস শুক্কুর প্রমুখ।