চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়ন জামায়াত ইসলামীর যুববিভাগের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতা ও পুররষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
জুমাবার সকালে উপজেলার কলাউজানের সিকদার পাড়া এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার সেক্রেটারি অধ্যক্ষ আ. ন. ম. নোমান।
ইউনিয়ন যুব বিভাগ এর সেক্রেটারি মাস্টার শফিকুর রহমানের সঞ্চালনায়¡ সভাপতি মোহাম্মদ এহছান উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার আব্দুস সালাম, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, কলাউজান ইউনিয়ন আমীর ডাঃ সিদ্দিক আহমদ, সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, খাদিজাতুল কুবরা (রা) মহিলা মাদ্রাসার সভাপতি মোঃ হারুন উর রশিদ, সরোয়ার কামাল, ইউনিয়ন যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক তানজিম আহমদ ফাহাদ, ওয়ার্ড সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ ওসমান গনি, মোঃ নুরুন্নবী এবং মিডিয়া সহকারী মোঃ রিফাত প্রমুখ।