লোহাগাড়ায় জামায়াতের সাথে পূজা উদযাপন কমিটির সভা

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শাখার উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলা জামায়াতের কর্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন
লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর অধ্যাপক সেক্রেটারি আ.ন.ম নোমান, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার আব্দুছ ছালাম, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সম্মানিত সহ-সেক্রেটারি অধ্যাপক জালাল আহমেদ, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি মওলানা সলিমুল্লাহ, লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হাসান,
লোহাগাড়া পূজা উদযাপন কমিটির, রাজু ধর (রাজ) সুজন নাথ, প্রিয়তোষ চৌধুরী বিশ্বজিৎ নাথ, মৃনাল কান্তি দাশ, অধ্যাপক বাবুল শংকর নাথ, সুমন মজুমদার হিরো, খোকন সুশীল, রনজিত দাশ, পুলক মজুমদার ও তপু দাশ প্রমুখ।

আরও পড়ুন