বোয়ালখালীতে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লায়লা বেগম নামের (৬৫) বছর বয়সী এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বোয়ালখালী পুলিশ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মোবারক আলী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত লায়লা বেগম বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মোবারক আলী বাড়ির মৃত শফিউল আলমের স্ত্রী। তার ১ পুত্র ও ৪ কন্যা সন্তান রয়েছে।

নিহত লায়লা বেগমের মেয়ে নাসরিন সুলতানা রুবা জানান, তার মা লায়লা বেগম চার বছর ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসা চলমান রয়েছে।সকালে আমি আমার ভাইয়ের ছেলেকে নিয়ে স্কুলে চলে যাই। তিনি ফাঁকা ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন।তিনি ফাঁকা ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ লায়লা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধারের পর বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে
এ ব্যাপারে বোয়ালখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন