এড. শফি উদ্দিন কবির আবিদ  বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার নতুন সমন্বয়ক  নির্বাচিত

 বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক হিসেবে বাসদ( মার্কসবাদী) জেলা সমন্বয়ক  এড.শফি উদ্দিন কবির আবিদ আগামী তিন মাসের জন্য নির্বাচিত হয়েছেন।আজ বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের সভায এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক  সিপিবি জেলা সভাপতি অশোক সাহার সভাপতিত্বে  সকাল ১১ টায় সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর,বাসদ( মার্কসবাদী) জেলা সমন্বয়ক  এডভোকেট শফি উদ্দিন কবির আবিদ,বাসদ জেলা  ইনচার্জ আল কাদেরি জয়,সিপিবি জেলা নেতা মোঃ ফরিদ প্রমুখ।

সভার এক প্রস্তাবে দেশপ্রেমিক জনগণের বিরোধিতা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশী ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার তৎপরতা অব্যাহত রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

সভার প্রস্তাবে বলা হয়,“ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনা বিদেশী ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার মতো জাতীয় সম্পদ ও সার্বভৌমত্বের সাথে যুক্ত সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই।এরপরও বন্দরের শ্রমিক কর্মচারী,রাজনৈতিক দল ও দেশপ্রেমিক জনগণের বিরোধিতা উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার উঠেপড়ে লেগেছে,তা রহস্যজনক।অবিলম্বে সরকার এ তৎপরতা বন্ধ না করলে ,কঠোর আন্দোলনের মাধ্যমে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।”

আরও পড়ুন