লোহাগাড়ায় চুনতি কামিল মাদ্রাসায় শুকরানা মাহফিল

লোহাগাড়ায় চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের নিয়ে শুকরানা মাহফিল মাদ্রাসা মসজিদে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ড. মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান।

মাহফিলে দাখিল উত্তীর্ণ ছাত্রদের জন্য দোআ এবং আগামী দিনের পথচলায় তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনার মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীনের সভাপতি আলহাজ মাওলানা মমতাজুর রহমান, সাবেক অধ্যক্ষ আলহাজ মাওলানা হাফিজুল হক নিজামী প্রমুখ।

আরও পড়ুন