নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের মায়ের ইন্তেকাল

চট্টগ্রামে পটিয়া উপজেলাধীন হাইদ গাঁও গ্রামের ঝিয়ার পাড়া নিবাসী মরহুম বজলুর রহমান সওদাগেরর সহধর্মিনী, সাবেক মন্ত্রী, এলডিপির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা কর্ণেল অলি আহম্মদের বেয়াইন এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ ইউসুফ এর মাতা নুর নাহার বেগম (৮৫) মঙ্গলবার (১৫ জুলাই, ২০২৫ইং) ভোর পাঁচটায় চট্টগ্রাম নগরীর বন্দর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৬ কন্যা সন্তানসহ অসংখ্য নাতি নাতনি, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বাদ যোহর চট্টগ্রাম নগরীর বন্দর হাসপাতাল প্রাঙ্গণে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৬ জুলাই) চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঝিয়ার পাড়া এলাকায় দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরহুমাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমার মেঝ ছেলে মোঃ ইউনুচ।

আরও পড়ুন