স্থানীয় সরকার বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ড. তোফায়েল আহমেদের ইন্তেকাল

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার অন্তর্গত ফতেপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মকবুল আহমদের প্রথম পুত্র ড. তোফায়েল আহমেদ গতকাল বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার সময় ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭১ বছর।

পরিবারে পাঁচ ভাই ও চার বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই-বোন,ছেলে-মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুম তোফায়েল আহমেদ  ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে থেকে এইসএসসি পাশ করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষক ছিলেন।

মৃত্যুর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য, পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় মদনহাট হাইস্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।।

আরও পড়ুন