চট্টগ্রামের বাঁশখালীতে বিশিষ্ট হাফেজ ও আলেমেদ্বীন হাফেজ আব্দুল্লাহ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাঁশখালী পৌরসভাস্থ মিয়ার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখা ও হুজুরের ছাত্রবৃন্দের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইরফানুল হক সিকদার।
প্রধান মোহতারেম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—দক্ষিণ জেলা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী মাও আনোয়ারুল হক,
সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী শহীদুল মোস্তফা,
ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাও রুহুল্লাহ তালুকদার, বাঁশখালী পৌরসভা সভাপতি মাও কলিম উল্লাহ, হেফাজতে ইসলাম বাঁশখালী পৌর শাখার আমীর মাও হাফেজুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের।
বক্তারা বলেন—“হাফেজ আব্দুল্লাহ (রহ.) ছিলেন একজন আদর্শ শিক্ষক ও আলেম। তিনি কেবল একজন হাফেজ নন; বরং ছিলেন হিফজের এক জীবন্ত প্রতিষ্ঠান। তাঁর হাতে গড়া শতাধিক হাফেজ আজ দেশজুড়ে আলো ছড়াচ্ছেন। তিনি তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত ইসলাম, শিক্ষা ও মানবসেবায় উৎসর্গ করেছেন। এমন গুণী ব্যক্তির জীবন কর্ম স্মরণীয় ও অনুসরণীয়।”
অনুষ্ঠানে মরহুম হুজুরের অসমাপ্ত পাকা ঘর নির্মাণ, তাঁর সন্তানদের পড়ালেখার খরচ বহন এবং প্রতিষ্ঠিত মাদরাসাটিকে সুসংগঠিতভাবে পরিচালনার জন্য পৃথক পৃথক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন—ফাউন্ডেশনের উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাও ওসমান গণী, সাধারণ সম্পাদক হাফেজ মাও হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাও হেলাল উদ্দিন আল মাহমুদ,
শিক্ষা সম্পাদক হাফেজ মাও লোকমান হাকিম,
ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাও নুরুল আমিন।
অনুষ্ঠানে মরহুম হুজুরের স্মরণে হৃদয়গ্রাহী নাশিদ পরিবেশন করেন তাঁর প্রিয় ছাত্র ও নবরব শিল্পীগোষ্ঠীর পরিচালক এইচ এম খলিলুর রহমান, এইচ এম সরওয়ার কামাল, এরশাদ উল্লাহ আজাদী ও এইচ এম আব্দুল্লাহ আল মিনহাজ।