চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ওয়ার্ল্ড লায়ন্স ডে উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ওয়ার্ল্ড লায়ন্স ডে উদযাপন করেছে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪। দিবসটি উপলক্ষে নান্দনিক সাজসজ্জা, আলোচনা, সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কেটে মুহুর্তটিকে স্মরণীয় করে রাখা হয়।

৮ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের হালিমা-রোকেয়া মেমোরিয়াল হলে ওয়ার্ল্ড লায়ন্স ডে উদযাপন কমিটির চেযারম্যান রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার লায়ন জাহানারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন মাল্টিপল কাউন্সিল চেয়ারপার্সন ও সদ্য প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু।

প্রাক্তণ জেলা গভর্ণরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এ. কাইউম চৌধুরী, লায়ন মোঃ কবির উদ্দিন ভূইয়া, লায়ন মোস্তাক হোসাইন এবং লায়ন শেখ সামসু্িদ্দন আহমেদ সিদ্দিকী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ জিল্লুর রহমান, জিএলটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুসা, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হেলাল উদ্দিন, জিইটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন প্রফেসর ববি বড়ুয়া, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন এডভোকেট এম. নুরুল ইসলাম, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন এম.এইচ. শাহ বেলাল, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন মোঃ লোকমান হোসেন মজুমদার লিটন সহ লায়ন্স জেলার অন্যান্য লায়ন ও লিও নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা গভর্ণর বলেন, বিশ্বব্যাপী ”ওয়ার্ল্ড লায়ন্স ডে” এর মূল শিক্ষাকে ছড়িয়ে দিতে প্রতিটি সদস্যকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সেই সাথে মানবসেবায় ব্রতী হয়ে উই সার্ভে দীক্ষিত হয়ে সেবার জগতকে আরো বিস্তৃত করতে লায়ন সদস্যদের মনোযোগী হতে হবে।

আরও পড়ুন