লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশন ভবনের হলে এ সভা অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লায়ন আবু তাহের এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন হাছান তারেক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন আমজাদ হোসেন চৌধুরী এমজেএফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন সভাপতি ও ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, ক্লাব ট্রেজারার লায়ন ইয়াছিন আরাফাত আরমান, প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ সেলিম, সহ-সভাপতি মোহাম্মদ নাছের, জয়েন্ট সেক্রেটারী লায়ন আবু মোহাম্মদ ফয়সাল রানা, লায়ন মোহাম্মদ পারভেজন লায়ন মনির হোসেন বাপ্পি, লায়ন ওয়াহিদ আমান খান, লায়ন মোহাম্মদ শফি, লায়ন মোহাম্মদ আজিজ খান, লায়ন আসাদুল আলম, লায়ন ডাঃ শাহেদ হোসাইন, লায়ন গোলাম মোস্তফা টিটু, আবু সৈয়দ চৌধুরী কানু, লায়ন হাছান ইউসুফ চৌধুরী, লায়ন রেজাউল করিম কায়সার, লায়ন এসএম নাছির উদ্দিন আল মামুন, লিও ক্লাব সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরী, সদ্য প্রাক্তন সভাপতি লিও এনামুল হক জুয়েল, প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন আমজাদ হোসেন চৌধুরী বলেন, সেবার জগতে আন্তরিকতাই হলো মুখ্য। এখানে উইসার্ভ মটোতে বিশ্বাসী সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে যেকোন সেবাকার্যক্রম অনায়েসেই সম্পাদিত হয়। কিন্তু সবার কন্ট্রিবিউশন এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্লাবের কার্যক্রমে গতিশীলতা আসে। সামনের দিনে যেকোন কর্মসূচী সকলের আন্তরিক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে মানবিকতার উৎকর্ষতা যেমন সাধিত হবে, তেমনি ক্লাবের লিডারশীপও ডেভলপ হবে।
সভায় চলতি সেবাবর্ষের বিগত দুই মাসে সম্পাদিত কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা শেষে আগামী অক্টোবর সেবা সপ্তাহে বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনার সিন্ধান্ত গৃহীত হয়। সভায় ট্রেজার কর্তৃক উত্থাপিত হিসাব পর্যালোচনা এবং শীঘ্রই ইন্টারন্যাশনাল ও ডিস্ট্রিক্ট ডিউজ পরিশোধে সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। সেই সাথে সম্পাদিত সেবা কার্যক্রম এবং লিডারশীপ ট্রেনিংয়ের ভিডিও প্রদর্শন করা হলে উপস্থিত লায়ন নেতৃবৃন্দ উচ্ছাসিত প্রশংসা করেন। আগামীতে সেবা কার্যক্রম আরও জোরদার এবং গতিশীল করতে সকল সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহবান জানিয়ে সভাপতি সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।