লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ বলেছেন, “দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধিতে মূল নিয়ামক হিসেবে কাজ করে তরুণ সমাজ। তাছাড়া দুর্যোগ দূর্বিপাকে সবার আগে এগিয়ে আসে এই তরুণরাই। সুশৃঙ্খল ও প্রশিক্ষিত কর্মী বাহিনীর মাধ্যমে সেবাকর্ম নিশ্চিতে লায়ন্সের যুব সংগঠন লিওরা যেভাবে নিজেদের মেধা ও মননকে শানিত করছে, তা ব্যাপক আকারে ছড়িয়ে দিতে হবে।”
শনিবার (২৭ জুন) বিকালে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন রোডস্থ লায়ন্স ভবনের প্রকৃতি হলে লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর বর্ষসমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
লায়ন্স গভর্ণর বলেন, আজকের লিওরাই আগামী দিনে লায়ন্সের নেতৃত্ব দিবে। এখন থেকে সেবাকর্মে সংযুক্ত থেকে লিওরা নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে আগামীর পথকে সুগম করছেন। বন্ধন লিও ক্লাব অতীতের ন্যায় ভবিষ্যতেও তাদের এ ধারা অব্যাহত রেখে জেলাকে গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি এনামুল হক জুয়েলের সভাপতিত্বে ও সেক্রেটারী এমদাদুল হক তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন আবু মোরশেদ, বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন আবুল খায়ের, সেক্রেটারী লায়ন আবু তাহের, লিও ক্লাব এডভাইজার লায়ন পারভেজ, কো-এডভাইজার লায়ন মনির হোসেন বাপ্পি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, মোহাম্মদ আরমান, আগামী সেবাবর্ষের সভাপতি আজমাইন আদিল চৌধুরী, সেক্রেটারী এমরান হোসেন রাফি, সহ-সভাপতি সহ-সভাপতি যথাক্রমে নাঈম উদ্দিন সাফায়েত, রায়হান করিম, জয়েন্ট সেক্রেটারী আল আমিন প্রমূখ।
সভায় পুরো সেবাবর্ষে গুরুত্¦পূর্ণ দায়িত্ব পালনের জন্য ক্লাব সদস্যদেরকে বিভিন্ন সম্মাননা তুলে দেয়া হয়। সেই সাথে আগামী সেবাবর্ষে দায়িত্ব প্রাপ্তদেরকে সক্রিয় ভূমিকা পালন করে ক্লাবের অগ্রযাত্রা ধরে রাখতে কাজ করার উদাত্ত আহবান জানানো হয়।