বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় দিনভর এ কার্যক্রম পরিচালিত হয়।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধন এর সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর নেতৃত্বে পরিচালিত কার্যক্রমে অংশ নেন লিও ক্লাব সদস্য মাহমুদুল হক কারিব, তাহসিন, মাহফুজ, নুর জামাল, আজিজ, অয়ন, মিনার, জিদান প্রমূখ।
কার্যক্রমের অংশ হিসেবে লিও সদস্যরা কয়েক কিলোমিটার সড়কজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে। একই সাথে ডেঙ্গুর প্রকোপ থেকে নিরাপদ থাকতে করণীয় ও সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করেন। এসময় পথচারীদেরকে ডেঙ্গুর হাত থেকে রেহাই পেতে এবং আক্রান্ত হলে কী কী করতে হবে, কী কী করা যাবেনা এসব বিষয় তুলে ধরেন। আতঙ্কিত না হয়ে ডেঙ্গু মোকাবেলায় সবাইকে মানসিক শক্তি ও সাহস ধরে রাখতেও লিও সদস্যরা উদ্ধুদ্ধ করেন।