লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব টিচাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদের হাজিপাড়ায় ফয়জানে আউলিয়া মদিনাতুল মাদ্রাসা ও এতিমখানায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বন্ধন লায়ন্স ক্লাবের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ফাতেমা রহমান। বিশেষ অতিথি ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি ও সার্ভিস চেয়ারপার্সন লায়ন আবুল খায়ের, প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লিও ক্লাব এডভাইজার লায়ন মোহাম্মদ পারভেজ, লিও ক্লাব সভাপতি আজমাইন আদিল চৌধুরী, সদ্য প্রাক্তন সভাপতি লিও এনামুল হক জুয়েল, লিও সজিব, আল আমিন, ইরফান, জিদান প্রমূখ।
এসময় অতিথিবৃন্দ বলেন, বন্ধন লায়ন্স ক্লাব প্রতিনিয়ত এই এতিমখানায় নানা সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। অক্টোবর সেবা মাসের প্রথমদিনে এরকম একটি মহতী কাজ দিয়ে শুরু করা সেবাদান কর্মসূচী পূর্ণতা পাবে বলেই তারা আশাবাদ ব্য্যক্ত করেন। পরে মাদ্রাসার পরিচালক হাফেজ আব্দুল আলিম মানিক দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এবং বন্ধন লায়ন্স ক্লাবের এই কার্যক্রম যেনো আরো বড় আকারে সফলতার সাথে সম্পাদন করতে পারেন সেজন্য মহান রবের কাছে দোয়া করেন।