বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ সিলিমপুর সিডিএ হযরত উমরা (রা:) মডেল মাদরাসায় রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর ) লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও আজমাইন আদিল চৌধুরীর সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন লিও জেলার জয়েন্ট সেক্রেটারী এখলাস উদ্দিন আকিল, বন্ধন লিও ক্লাবের প্রাক্তন সভাপতি লিও নুর মোহাম্মদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা এইচ এম রবিউল, বন্ধন লিও ক্লাবের এমরান হোসেন ইরফান, সাকিব, আবিদ, হৃদয়।

খাবার বিতরণ শেষে মাদ্রাসার হুজুর সিলিমপুর সিডিএ হযরত উমরা (রা:) মডেল মাদরাসার শিক্ষক মাওলানা রবিউল হোসেন বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আরও পড়ুন