নব প্রজন্ম তথ্য প্রযুক্তি ব্যবহারে সহায়ক মাধ্যম হিসেবে এআই বর্তমানে অনেক জনপ্রিয়। এআই টুলস ব্যবহার করে তরুণ ও নতুন প্রজন্ম অনেক কঠিন প্রজেক্টকে খুব সহজেই সম্পন্ন করে ফেলতে পারে। আধুনিক তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেকে তৈরী করার জন্য এআই টুলসের ব্যবহার জানা অতীব জরুরী বলে মন্তব্য করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ১ম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর লায়ন্স ফাউন্ডেশনের হালিমা রোকেয়া হলে বন্ধন লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এআই ও গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, এআই এখন মানুষের দৈনন্দি জীবনের সাথে মিশে গেছে। প্রাত্যাহিক জীবনে এর ব্যবহারও দিন দিন বাড়ছে। তাই নতুন প্রজন্মকে এ বিষয়ে ধারণা দেয়ার এই উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেছেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, সার্টিফাইড এআই এনালিস্ট প্রফেশনাল মোহাম্মদ ফয়সাল ওয়াহিদ, প্রকৌশলী লায়ন মোহাম্মদ শাহাদাত হোসেন, বন্ধন লিও ক্লাবের সভাপতি আজমাইন আদিল চৌধুরী।
লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের পরিচালক লায়ন আমজাদ হোসেন চৌধুরী। বন্ধন লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন আবুল খায়ের এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন লায়ন্স জেলার সাবেক কেবিনেট সেক্রেটারী লায়ন জাহাঙ্গীর মিয়া, বন্ধন লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মামুনুর রশিদ মামুন, লিও ক্লাব এডভাইজার লায়ন মোঃ পারভেজ, কো-এডভাইজার লায়ন মনির হোসেন বাপ্পি।
এতে আরও উপস্থিত ছিলেন লিও জেলা সহ-সভাপতি মোহম্মদ রাফিদ আহনাফ, লিও মাল্টিপল ডিস্ট্রিক্ট জয়েন্ট ট্রেজারার অভি আলম তুহিন, , বন্ধন লিও ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি এনামুল হক জুয়েল, প্রাক্তন সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, লিও আরমান উদ্দিন, লিও নুর মোহাম্মদ, লিও সাফায়েত, সজীব প্রমূখ।