দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজে গনহত্যা দিবসের আলোচনা সভা সম্পন্ন

চট্টগ্রাম নগরীর দেওয়ানহাটে অবস্থিত সিটি কর্পোরেশন কলেজে কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বুধবার (২৫ শে মার্চ ) গণহত্যা দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফির কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খানের সভাপতিত্বে ও রসায়ন বিভাগের শিক্ষক ঝুম্পা সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ কামরুন নাহার বেগম।

এতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়দ মোহাম্মদ আবুল কালাম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ আবুল খায়ের।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন রত্না চৌধুরী, মোরশেদা বেগম , বাবু মিল্টন দাশ প্রমূখ।

এতে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরে ও মিলেনি গনহত্যা দিবস এর আন্তর্জাতিক স্বীকৃতি। গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন