চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে সিরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত সিরাত প্রতিযোগিতায় কিরাত, হামদ-নাত, উপস্থিত বক্তব্য ও কুইজসহ চারটি ইভেন্টে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর ঘটনাবহুল জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলা বিষয়ের প্রভাষক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় এবং কলেজ অধ্যক্ষ কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গর্ভনিং বডির সদস্য ও ২৩ নং পাঠানটুলি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, স্বাগত বক্তব্য রাখেন ঈদে-মিলাদন্নবী (সা:) উদযাপন কমিটির আহবায়ক মুহাম্মদ নুরুল আলম আযাদ।
অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবু ইউসুফ মোহাম্মদ মাসুদ খান এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: আবুল খায়ের। আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।