স্বেচ্ছাসেবী সংগঠন বিন্দু ফাউন্ডেশনের উদ্যোগে নগরীতে সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রবাদ ছোটপুল হাজী ইসলামিয় ব্রিকফিল্ডের মাঠে সহস্রাধিক হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু ও দুস্থদের মধ্যে রান্না করা এই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাড়ানো সকলের দায়িত্ব। আমরা সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানাবো। যার যার অবস্থান থেকে সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করলে দেশের সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছোটপুল সমাজের সর্দার ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল উদ্দিন সরদার, ২৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজানুর মোস্তফা, বিন্দু ফাউন্ডেশন এর সভাপতি সাইফুর রহমান চৌধুরী (সুজন), সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী (বাবু), অর্থ সম্পাদক ওমর কাইয়ুম তাসবীর,প্রতিষ্ঠাতা সদস্য ফজলুল করিম মুন্না,কার্যকরী সদস্য আরিফ হোসেন, মাসফিক, আরিফ, নাঈম, শাহীন, ইমন, আল আমিন, তাসিব, মেহেদী, নাজমুলসহ অন্যান্যরা।
“তাকেই সাহায্য কর যার সাহায্য প্রয়োজন ” প্রতিপাদ্যকে সামনে রেখে ২০০৩ সনে চট্টগ্রামের কিছু নিবেদিতপ্রাণ মানবিক ব্যক্তিদের উদ্যোগে গড়ে ওঠে ‘বিন্দু’। সমাজসেবা ও জনসেবামূলক নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংগঠনের সদস্যরা । করোনাকালে বিন্দুর স্বেচ্ছাসেবীরা নানাভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে বিন্দু ফাউন্ডেশন। যার ধারাবাহিকতা এখনো চলমান। এছাড়া ২০২৪ বন্যাকবলিত মানুষের পাশে দাড়িয়েছে সংগঠনটি। বন্যাকবলিত মানুষের জন্য খাবার, ফ্রি ওষুধ ও স্যালাইন সরবরাহ করেছ সংগঠনটি। এছাড়া চট্টগ্রামের নানা স্থানে গরিব দুস্থ অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ, ঘরে ঘরে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ, এমনকি পথশিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে তাদের জন্য গড়ে তুলেন “বিন্দু পাঠশালা ও বিন্দু লাইব্রেরি। জীবন রক্ষায় প্রতিনিয়ত ব্লাড ডোনার কর্মসূচিসহ বিন্দু ব্লাড ব্যাংক পরিচালনা করেছে সংগঠনটি।