আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন ও লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর এতিমখানা ও দুস্থ রোগীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জুলাই) বিকালে চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট এলাকায় আলহাজ¦ সমদু মিয়া হেফজখানা ও এতিমখানা, আশপাশের ছিন্নমুল ও বস্তীবাসী এবং সন্ধ্যায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের দুঃস্থ রোগীদের ওয়ার্ডে এ খাবার বিতরণ করা হয়।
লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভাপতি লিও নুর মোহাম্মদের নেতৃত্বে উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বন্ধন লায়ন্স ক্লাবের আগামী সেবা বর্ষের সভাপতি লায়ন আবুল খায়ের, সেক্রেটারী আবু তাহের, লায়ন সাজ্জাদ আলী, লায়ন ফজলুল করিম মজুমদার মুন্না, আগামী সেবা বর্ষের লিও সভাপতি এনামুল হক জুয়েল, জয়েন্ট সেক্রেটারী আল আমিন হোসাইন, জয়েন্ট ট্রেজারার মো: সজীব হোসেন, কালচারাল কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম সাকিব, সাইদুল রহমান সাকিব প্রমূখ।
সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেয়ার প্রাক্কালে অতিথিবৃন্দ বলেন, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং বন্ধন দীর্ঘদিন ধরেই প্রতিবছর কোরবানের শেষে বিভিন্ন এতিমখানা ও পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করে আসছে। এ বছর হাসপাতালে জাকাত ফান্ডের আওতায় চিকিৎসাধীন রোগীদের মধ্যে খাবার বিতরণ করে তাদের পাশে দাড়ানোর চেষ্টা করা হয়েছে। আগামীতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে ইনশাল্লাহ।