স্বেচ্ছাসেবক দলের কমিটিকে স্বাগত জানিয়ে পলিটেকনিক ছাত্রদলের মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর এর সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এবং চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জমির উদ্দিন নাহিদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ হানিফ এর সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক শাহরুল আল রাফির সঞ্চালনায় উক্ত মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসিনুর রহমান ছোটন, আরিফুল ইসলাম ইরফান, মোঃ তারেক হোসেন, চট্টগ্রাম পলিটেকনিক ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির, আব্দুর রাজ্জাক সাগরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ছাত্রদল নেতারা, সাবেক দুই ছাত্র নেতাকে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব দেয়ায় দলের চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে ছাত্রদল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন এই দুই সাবেক ছাত্রনেতার নেতৃত্বে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকদল গতিশীল ও সুসংগঠিত হবে।

আরও পড়ুন