উন্নত সমৃদ্ধ স্বদেশ গঠনে জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হবে : আসলাম চৌধুরী

জিয়ার আদর্শ এবং কর্মপ্রণালী অনুসরণ ও বাস্তবায়ন করা গেরে এই দেশ হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং শান্তির জনপদ। সর্বক্ষেত্রে মেধাবী এবং সৎ মানুষদের কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আত্মনির্ভরশীল জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র কৌশলই সর্বউত্তম পন্থা বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৩০ মে) বিকালে সীতাকুন্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, ইতোমধ্যে সীতাকুন্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার জন্য নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য সরকারী বেসরকারী পদক্ষেপ হাতে নেয়া হচ্ছে। আগামীতে সীতাকুন্ড এবং চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকাকে একটি মডেল হিসেবে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ। সামনের দিনে সবাইকে সাথে নিয়ে কর্মমূখর এলাকা নিশ্চিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।

সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, পৌর বিএনপির সভাপতি মোঃজাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সালামত উল্ল্যাহ, পৌর বিএনপির সেক্রেটারী সালেহ আহমদ সলু, ১০নং কাট্টলী ওয়ার্ড বিএনপির সভাপতি রফিক উদ্দিন, মাঈনুদ্দিন চৌধুরী, জয়নাল আবেদীন দুলাল, ইউছুপ নিজামী, মোঃ আশরাফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহরম আলী, ফজলুল করিম চৌধুরী, শাহাবুদ্দিন রাজু, এডভোকেট রওশন আরা, বখতিয়ার উদ্দিন, হেলাল উদ্দিন বাবর, এড আইনুল কামাল, শরীফ চৌধুরী, মোস্তাফিজুর রহমান হিরু, আবুল কালাম আজাদ, ইদ্রিস মিয়া, জাহাঙ্গীর চেয়ারম্যান, খোরশেদ আলম মেম্বার, খম নাজিম উদ্দীন, শাহেদ খান, ইলিয়াস, বেলাল, আবছার, বাবলু প্রমুখ।

আরও পড়ুন